📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

মাথাভাঙায় টোটো আটক, ৮১৪ গ্রাম স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার, গ্রেপ্তার ২

কোচবিহার: মাথাভাঙা থানার অন্তর্গত রুনিবাড়ি থেকে নিশিগঞ্জের দিকে যাওয়ার পথে একটি টোটো আটক করে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন আসামের লখিমপুর জেলার বিহপুরিয়া থানার দৌলতপুর এলাকার বাসিন্দা ২৮ বছর বয়সি আরফান আলী। অপরজন কোচবিহারের মাথাভাঙা থানার নিশিগঞ্জের খোকোবাড়ি এলাকার বাসিন্দা ২৫ বছর বয়সি রাহুল হোসেন।

পুলিশের দাবি, সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে প্রায় ৮১৪ গ্রাম ওজনের স্বর্ণের মতো দেখতে একটি বস্তু উদ্ধার করা হয়। ওই বস্তুটির বৈধ নথিপত্র দেখাতে পারেননি ধৃতরা বলে পুলিশ সূত্রে খবর।

এরপর ভিডিওগ্রাফির মাধ্যমে জব্দতালিকা প্রস্তুত করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণসদৃশ বস্তুটির পাশাপাশি দুটি মোবাইল ফোন এবং ব্যবহৃত টোটোটিও জব্দ করেছে পুলিশ।

ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া বস্তুটি প্রকৃতপক্ষে সোনা কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পরই স্পষ্ট হবে বলে জানা গিয়েছে।

ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া বস্তুটির প্রকৃতি এবং সেটি কোথা থেকে আনা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top