
শিলিগুড়ি, আমার কলকাতা প্রতিনিধি:
বারবার লোডশেডিং-সহ বিভিন্ন স্থানীয় সমস্যা ও দাবিদাওয়াকে সামনে রেখে শিলিগুড়ির মিলনপল্লী ইলেকট্রিক সিটি বোর্ডের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল CPI(M)-এর ৪ নম্বর এরিয়া কমিটি।
এদিনের কর্মসূচিতে CPI(M)-এর ৪ নম্বর এরিয়া কমিটির সদস্য ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে স্থানীয় বিভিন্ন সমস্যা এবং সাধারণ মানুষের দাবিদাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে তুলে ধরা হয়। দ্রুত সমস্যাগুলির সমাধানের দাবিও জানানো হয়।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন CPI(M) নেতা জয় চক্রবর্তী। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভকে কেন্দ্র করে মিলনপল্লী এলাকায় রাজনৈতিক কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে জানা গিয়েছে।
CPI(M)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে আগামী দিনেও আন্দোলন ও কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
আমার কলকাতা — আপনার খবর, আপনার পাশে।
