📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

১৪ দফা দাবিতে বালুরঘাটে জেলাশাসকের দফতরে ল ক্লার্কদের ডেপুটেশন

বালুরঘাট, আমার কলকাতা প্রতিনিধি: ১৪ দফা দাবিতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলাশাসকের দফতরে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন। শুক্রবার দুপুরে সংগঠনের প্রতিনিধিরা অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার)-এর কাছে নিজেদের দাবিপত্র জমা দেন।

কী কী দাবি জানাল ল ক্লার্ক অ্যাসোসিয়েশন?

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জমির মাপের ষোলো আনা মিলকরণ দ্রুত সম্পন্ন করা, লাইসেন্সপ্রাপ্ত ল ক্লার্কদের ভূমি ও ভূমি সংস্কার দফতরে অবাধে কাজের সুযোগ দেওয়া এবং প্রতিটি ভূমি সংস্কার দফতরে ল ক্লার্কদের বসার জায়গার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

এর পাশাপাশি ল ক্লার্কদের জন্য পানীয় জল-সহ প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির দাবিও রয়েছে। ভূমি ও ভূমি সংস্কার দফতরে কাজ করতে গিয়ে দীর্ঘদিন ধরে যে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, সেগুলির দ্রুত সমাধানের দাবিতে মোট ১৪ দফা দাবি জানানো হয়।

সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের দাবি, ভূমি ও ভূমি সংস্কার দফতরে কাজের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন ল ক্লার্করা। সংগঠনের পক্ষ থেকে সেই সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবি জানানো হয়েছে।

ডেপুটেশন শেষে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক অমিত সুব্বা বলেন, “১৪ দফা দাবিতে আমরা অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার)-এর কাছে ডেপুটেশন দিয়েছি। আমাদের দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।”

দাবিগুলি দ্রুত কার্যকর করার বিষয়ে প্রশাসনের পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top