📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

শিলিগুড়িতে বিজেপির ‘সেবা জ্যোতি যাত্রা’, বাঘাযতীন পার্ক থেকে সূচনা

আমার কলকাতা,শিলিগুড়ি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের জনজীবন ও জনসেবার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে শিলিগুড়িতে ‘সেবা জ্যোতি যাত্রা’র আয়োজন করল বিজেপি। বুধবার বাঘাযতীন পার্ক থেকে এই কর্মসূচির সূচনা হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকা পরিক্রমা করে মানুষের কাছে পৌঁছনোর উদ্যোগ নেওয়া হয়।

বাঘাযতীন পার্কে আয়োজিত সূচনা অনুষ্ঠানে দলের কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলীয় পতাকা, স্লোগান এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গোটা এলাকা সরগরম হয়ে ওঠে। পরে রবীন্দ্র মঞ্চেও আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান।

বিজেপির তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ ২৫ বছরের জনসেবা, জনকল্যাণমূলক কাজ এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকার কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। শিলিগুড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ ঘুরে এই যাত্রা মানুষের কাছে পৌঁছবে।

‘সেবা জ্যোতি যাত্রা’র সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা বিজেপি নেতা শঙ্কর ঘোষ। এছাড়াও বিজেপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল। কর্মসূচিকে ঘিরে এদিন বাঘাযতীন পার্ক চত্বরে দলের কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়।

বিজেপির দাবি, প্রধানমন্ত্রীর জনসেবা ও উন্নয়নমূলক কাজের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। শিলিগুড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমার মাধ্যমে ‘সেবা জ্যোতি যাত্রা’ সেই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে।

Siliguri

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top