📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

জনসংযোগের পাশাপাশি পার্ক পরিষ্কারের উদ্যোগ, পঞ্চানন বর্মার তিরোধান দিবসে মাল্যদান ও চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার:
প্রতিদিনের মতো বৃহস্পতিবারও জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন কোচবিহার শহরের ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতৃত্ব। এদিন পিলখানা সংলগ্ন এলাকায় জনসংযোগের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা শোনেন দলীয় নেতৃত্ব।

জনসংযোগের পাশাপাশি এলাকার একটি পার্কও পরিদর্শন করেন বিজেপি নেতৃত্ব। পার্কটির পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করা হয়। তাঁদের উদ্যোগে দ্রুত পার্কটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এদিন মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচিও পালন করা হয়। পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান উপস্থিত বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

এর পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে চারা বিতরণ করা হয়। উপস্থিত সাধারণ মানুষের হাতে একটি করে গাছের চারা তুলে দিয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে সাধারণ মানুষের সুবিধার্থে শ্মশান এলাকায় পানীয় জলের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

#কোচবিহার #পঞ্চাননবর্মা #জনসংযোগ #পার্কপরিষ্কার #বৃক্ষরোপণ #চারা_বিতরণ #কোচবিহার_খবর #আমারকলকাতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top