📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

মহানন্দা ব্যারেজে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ছাত্র, নিখোঁজ ২

ফুলবাড়ি,: মহানন্দা ব্যারেজে স্নান করতে নেমে জলের স্রোতে তলিয়ে গেল দুই যুবক। রবিবার সন্ধ্যার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফুলবাড়ি সংলগ্ন এলাকায়। নিখোঁজ দু’জনই ফুলবাড়ি এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় তিন বন্ধু ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ এলাকায় গিয়ে জলে নামেন। তাঁদের জলে না নামার জন্য স্থানীয় জেলেরা সতর্ক করেছিলেন বলেও জানা গিয়েছে। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই তিনজন জলে নেমে পড়েন।

এরপরই ঘটে বিপত্তি। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই একজন জলের স্রোতে তলিয়ে যেতে শুরু করেন। তাঁকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অপর এক যুবকও স্রোতের টানে জলে তলিয়ে যান। তৃতীয় যুবককে স্থানীয় জেলেরা কোনওরকমে উদ্ধার করেন।

ঘটনার খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। নিখোঁজ দুই ছাত্রের সন্ধানে তল্লাশি চলছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের কোনও সন্ধান মেলেনি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। উদ্ধারকাজের অগ্রগতি এবং নিখোঁজ দুই ছাত্রের সন্ধান মেলার বিষয়ে পুলিশের তরফে পরবর্তী আপডেটের অপেক্ষা করা হচ্ছে।

#মহানন্দাব্যারেজ #ফুলবাড়ি #ছাত্রনিখোঁজ #ফাঁসিদেওয়া #উত্তরবঙ্গ #আমারকলকাতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top