📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 Breaking News : কলকাতার সর্বশেষ খবর এখানে দেখানো হবে।

কলকাতার চৈতন্য রিসার্চ ইনস্টিটিউটে ঝুলন যাত্রার সমাপন, রাখী বন্ধন ও বৈষ্ণব সম্মেলন

নিজস্ব প্রতিনিধি:সমগ্র ভারতে মহাসমারোহে রাখি বন্ধন উৎসব পালন হল শুক্রবার। কলকাতায় শ্রীচৈতন্য রিসার্চ ইনস্টিটিউটে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা সমাপন ও রাখি বন্ধন , বৈষ্ণব সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৬৪ সালে এই মন্দিরটি উদ্বোধন করেন ভারতে প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ। এই মন্দিরটি স্থাপন করেন চৈতন্য মঠের প্রতিষ্ঠাতা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর প্রিয় শিষ্য ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ জগতের সর্বত্র শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের জন্য এই মঠটি স্থাপন করেন। মঠে লাইব্রেরীতে বই পড়ার ও বাড়িতে নিয়ে যাবার ব্যবস্থা আছে। ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের প্রিয়জন প্রাক্তন মঠাচার্য শীল ভক্তি প্রজ্ঞান যতি গোস্বামী মহারাজের অনুপ্রেরণায় বর্তমান আচার্যদেব শ্রীমৎ ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজের অনুগত্যে শুক্রবার বৈষ্ণব-সম্মেলন উৎসব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন চৈতন্য রিসার্চ ইনস্টিটিউটের অধ্যক্ষ তূর্য্য স্বামী মহারাজ, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু ,অশোক দাসঅধিকারী,পার্থসখা দত্ত প্রমুখ। বিশ্বজিৎ বসু বলেন, সকলের মধ্যে হিন্দুত্ব প্রচারের জন্য চৈতন্যদেবে বিপ্লব অনস্বীকার্য। অশোক দাসঅধিকারী ও পার্থসখা দত্ত, ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজ ঝুলন যাত্রা ও রাখি বন্ধন উৎসবের মাহাত্ম্য ব্যক্ত করেন। অনুষ্ঠানে শারদীয়া সংবাদ দর্পণ ১৪৩৩ প্রচ্ছদের আত্মপ্রকাশ ঘটে। অগণিত ভক্তবৃন্দের সমাবেশে অনুষ্ঠানটি এক অন্যমাত্রা পায়।

#চৈতন্যরিসার্চইনস্টিটিউট #ঝুলনযাত্রা #রাখীবন্ধন #বৈষ্ণবসম্মেলন #রাধাকৃষ্ণ #শ্রীচৈতন্য #কলকাতারখবর #আমারকলকাতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top