📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

শিলিগুড়িতে যানজট কমাতে বড় পদক্ষেপ, দার্জিলিং মোড়ের রাস্তা খুলল

শিলিগুড়ি I আমার কলকাতা: শিলিগুড়িবাসীর দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে বড় পদক্ষেপ। দার্জিলিং মোড় এলাকায় রাস্তার এক পাশের অংশ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এই রাস্তা খুলে দেওয়ায় যান চলাচলে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে।

শিলিগুড়ির দার্জিলিং মোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ কেন্দ্র। এই পথ দিয়েই দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের দিকে প্রতিদিন বহু যানবাহন চলাচল করে। ফলে দীর্ঘদিন ধরেই এই এলাকায় যানজটের সমস্যা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রাস্তা সম্প্রসারণ এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তিনি জানান, বালাসন থেকে আর্মি সেবক ক্যান্টনমেন্ট পর্যন্ত প্রায় সাড়ে ১২ কিলোমিটার রাস্তার কাজ ২০২৭ সালের মার্চের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

পাশাপাশি, ভবিষ্যতের একাধিক পরিকাঠামো প্রকল্পের কথাও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে শিলিগুড়ি রিং রোড, দার্জিলিংয়ের জন্য বিকল্প হাইওয়ে এবং সেবক আর্মি ক্যান্টনমেন্ট থেকে করোনেশন ব্রিজ পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলিভেটেড রোড তৈরির পরিকল্পনা।

দার্জিলিং মোড়ের রাস্তার এক পাশ খুলে দেওয়ার পাশাপাশি এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে শিলিগুড়ি ও উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আসতে পারে বলে আশা করা হচ্ছে।

রিপোর্ট: উৎপল পোদ্দার | আমার কলকাতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top