📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

মোদীর ২৫ বছর প্রশাসনিক যাত্রা, দেশজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’

শিলিগুড়ি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে এক মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ শুরু করতে চলেছে বিজেপি। আগামী ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি।

গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী—দীর্ঘ ২৫ বছরের প্রশাসনিক যাত্রা এবং এই সময়কালে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরাই এই অভিযানের অন্যতম মূল লক্ষ্য বলে বিজেপির তরফে জানানো হয়েছে।

বুথ থেকে মণ্ডল, ব্লক, মহকুমা এবং জেলা—দলের সাংগঠনিক কাঠামোর প্রতিটি স্তরেই একাধিক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে। সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের বাড়িতে গিয়ে ‘আশীর্বাদের প্রদীপ’ জ্বালানোর পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতা, পথনাটকসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরা হবে।

এছাড়াও অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের সম্মানিত করার পরিকল্পনা রয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এই কর্মসূচির সঙ্গে যুক্ত করার উদ্যোগও নেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

বিজেপির দাবি, ‘সেবা সংকল্প অভিযান’ শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়। সাধারণ মানুষকে সেবামূলক কাজের সঙ্গে যুক্ত করে এটিকে একটি সামাজিক আন্দোলনের রূপ দেওয়াই এই অভিযানের মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রীর ২৫ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা, বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে এই এক মাসের কর্মসূচিতে।

১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এই অভিযানকে ঘিরে ইতিমধ্যেই দলীয় স্তরে প্রস্তুতি শুরু হয়েছে।

#আমারকলকাতা #সেবাসংকল্পঅভিযান #নরেন্দ্রমোদী #NarendraModi #BJP #বিজেপি #মোদীর২৫বছর #প্রধানমন্ত্রী #ভারত #রাজনীতি #শিলিগুড়ি #BJPWestBengal #PoliticalNews

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top