📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

কোতুলপুরে সেবা সংকল্প অভিযানে রঙ্গোলি প্রতিযোগিতা, অংশ নিলেন ১৫ মহিলা

অভিজিৎ সাঁতরা,বাঁকুড়া, : সেবা সংকল্প অভিযান উপলক্ষে কোতুলপুরে রঙ্গোলি প্রতিযোগিতার আয়োজন করল কোতুলপুর মণ্ডল–১ মহিলা মোর্চা। স্থানীয় নেতাজি মোড় সংলগ্ন এলাকায় বিকেল ৫টা থেকে এই বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কোতুলপুরে রঙ্গোলি প্রতিযোগিতায় মোট ১৫ জন মহিলা প্রতিযোগী অংশ নেন। কোতুলপুর অঞ্চল থেকে ৫ জন, মির্জাপুর অঞ্চল থেকে ৫ জন এবং দেশড়া-কোয়ালপাড়া অঞ্চল থেকে ৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট অঞ্চলভিত্তিক মহিলা মোর্চার পক্ষ থেকেই প্রতিযোগীদের নাম চূড়ান্ত করা হয়।

রঙ্গোলি প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় মহিলাদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের সৃজনশীলতা ও শিল্পীসত্তাকে রঙ্গোলির মাধ্যমে তুলে ধরেন প্রতিযোগীরা।

প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীর জন্য পুরস্কার হিসেবে রাখা হয়েছে মিল্টনের ডিনার সেট। দ্বিতীয় স্থানাধিকারী পাবেন মিল্টনের কুলিং জলের বোতল এবং তৃতীয় স্থানাধিকারীর জন্য থাকছে মিল্টনের হটপট। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য সকলের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার।

এই সেবা সংকল্প অভিযানের রঙ্গোলি প্রতিযোগিতা সফল করে তুলতে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন কোতুলপুর মণ্ডল–১ মহিলা মোর্চার সভাপতি আশা পাল।

আয়োজকদের বক্তব্য, প্রধানমন্ত্রী যে ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন সফল করার লক্ষ্যে সর্বস্তরের মানুষকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, সেই ভাবনাকে সামনে রেখেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে। মহিলাদের অংশগ্রহণের মাধ্যমে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানান আয়োজকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top