📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

জয়পুরে মাঝরাতে ভেঙে পড়ল মাটির বাড়ির একাংশ, অল্পের জন্য রক্ষা পেল দুই পরিবার

জয়পুর, বাঁকুড়া, আমার কলকাতা প্রতিনিধি: গভীর রাতে হুড়মুড়িয়ে মাটির বাড়ির একাংশ ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার জয়পুর ব্লকের হাতবাড়ি গ্রামে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বাড়ির সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটি কাজেম সাঁ ও জাহিদ সাঁ-র। গভীর রাতে আচমকাই বাড়ির একটি অংশ ভেঙে পড়ে। বিকট শব্দে ঘুম ভেঙে যায় পরিবারের সদস্যদের। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন তাঁরা।

ভাগ্যক্রমে, বাড়ির যে অংশটি ভেঙে পড়ে সেই সময় সেখানে কেউ ছিলেন না। ফলে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সামান্য এদিক-ওদিক হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা স্থানীয়দের।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, টানা বৃষ্টির জেরে মাটির দেওয়াল দুর্বল হয়ে পড়েছিল। তার জেরেই বাড়ির ওই অংশ ভেঙে পড়ে থাকতে পারে। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা।

রিপোর্টার: অভিজিৎ সাঁতরা, বাঁকুড়া

#জয়পুর #বাঁকুড়া #বাঁকুড়ারখবর #মাটিরবাড়ি #বাড়িভেঙেপড়া #বৃষ্টিরখবর #পশ্চিমবঙ্গেরখবর #স্থানীয়খবর #বাংলারখবর #আমারকলকাতা #AamarKolkata #BreakingNews #WestBengalNews #BankuraNews #JoypurNews

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top