📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

সেবা সংকল্প অভিযানের প্রস্তুতি খতিয়ে দেখতে জলপাইগুড়িতে স্বাস্থ্য সচিব, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক

জলপাইগুড়ি, আমার কলকাতা প্রতিনিধি:

জলপাইগুড়ি জেলায় শুরু হওয়া ‘সেবা সংকল্প অভিযান’-এর বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি ও রূপরেখা খতিয়ে দেখতে জেলায় এলেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব শরোধ কুমার দ্বিবেদী। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে অভিযানের প্রস্তুতি ও বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর পর সড়কপথে সরাসরি জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে আসেন স্বাস্থ্য সচিব। সেখানে জেলা শাসক অদিতি চৌধুরী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসনের একাধিক পদস্থ আধিকারিকের সঙ্গে বৈঠক করেন তিনি।

জেলা জুড়ে আগামী এক মাস ধরে চলবে ‘সেবা সংকল্প অভিযান’। এই অভিযানের আওতায় রক্তদান শিবির, স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি এবং স্কুলস্তরে বিশেষ অনুষ্ঠানের মতো একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিগুলির বাস্তবায়ন, প্রস্তুতি ও সময়সূচি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিযানের প্রতিটি কর্মসূচি যাতে পরিকল্পনামাফিক সম্পন্ন হয় এবং সাধারণ মানুষের কাছে পৌঁছয়, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশ দেন স্বাস্থ্য সচিব।

জেলা শাসক অদিতি চৌধুরী জানান, ‘সেবা সংকল্প অভিযান’ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এক মাস ধরে চলবে। এই সময়ের মধ্যে রক্তদান শিবির থেকে শুরু করে স্কুলস্তরে বিভিন্ন বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। সেই সমস্ত বিষয় নিয়েই স্বাস্থ্য সচিবের কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশ পাওয়া গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top