📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

ফুলেশ্বরী রেলগেট বন্ধে দুর্ভোগ, দ্রুত খোলার দাবিতে সিপিআইএম

শিলিগুড়ি, আমার কলকাতা: জংশন থেকে এনজেপি পর্যন্ত ডবল লাইনের কাজের জন্য বন্ধ ফুলেশ্বরী রেলগেট। ফলে নিত্যদিনের যাতায়াতে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

বিকল্প হিসেবে আন্ডারপাস ব্যবহার করতে হলেও তার রাস্তার বেহাল দশা নিয়ে অভিযোগ রয়েছে। কোথাও জমে রয়েছে নোংরা জল, কোথাও ভাঙাচোরা রাস্তা। ফলে বাড়ছে সাধারণ মানুষের দুর্ভোগ।

এই পরিস্থিতিতে দ্রুত ফুলেশ্বরী রেলগেট খুলে দেওয়ার দাবি জানিয়েছে সিপিআইএম। অশোক ভট্টাচার্যের দাবি, মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত রেলগেটটি খুলতে হবে। পাশাপাশি শিলিগুড়ির আরও কয়েকটি রেলগেট বন্ধের পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top