📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

পুজো কমিটিকে অনুদান, মকুব বিদ্যুৎ বিল, শারদোৎসবে কল্পতরু শুভেন্দু

সৌরভ দত্ত, কলকাতা: রাজ্যে পালাবদলের পর প্রথম দুর্গাপুজো। আর মাস দেড়েকের মধ্যে বাঙালির সর্বশ্রেষ্ট উৎসব। আজ মিলন মেলা প্রাঙ্গনে পুজো বৈঠক থেকে শহর থেকে জেলার ক্লাবগুলির জন্য অনুদান ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, অষ্টমীর দিন রাজ্যের সব মদের দোকান বন্ধ থাকবে। মহাষ্টমীতে দিনভর কোনও বারেও মিলবে না মদ। শুভেন্দু অধিকারী জানান, যে দিন মা দুর্গার পায়ে অঞ্জলি দেবেন, সেদিন রাজ্যে সব মদের দোকান বন্ধ থাকবে। শুধু তাই নয়, কোনও বারেও মদ মিলবে না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। পুজোর চার দিন, অর্থাৎ ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত মদের দোকান খোলা থাকে রাজ্যে। আর পুজোর ক’দিন চাহিদাও যে তুঙ্গে থাকে, তা একাধিক মদের দোকানের বাইরের লম্বা লাইনের ছবিটাই প্রমাণ করে দেয়। কিন্তু এবার চারদিনের মধ্যে একদিন মদের দোকানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল সরকার। শুভেন্দু অধিকারী জানান, যে দিন মা দুর্গার পায়ে অঞ্জলি দেবেন, সেদিন রাজ্যে সব মদের দোকান বন্ধ থাকবে। শুধু তাই নয়, কোনও বারেও মদ মিলবে না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ আগে শুধুমাত্র দশমীতে ‘ড্রাই ডে’ থাকত। এবার পুজোয় সব মিলিয়ে দু’দিন বন্ধ দুর্গাপুজোয়। পুজো অনুদানের ক্ষেত্রে ক্লাবগুলিতে ১ লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করেছে সরকার। সেই সঙ্গে বিগত সরকারের ‘বেনিয়ম’ উল্লেখ করে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, যাদের বড় বাজেটের পুজো অর্থাৎ যাদের এই ১ লক্ষ টাকার প্রয়োজন নেই, তারা আবেদন নাও করতে পারেন। শুধু তাই নয়, বিদ্যুৎ ও দমকলের বিলেও ছাড় দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২৪ অক্টোবরের মধ্যে প্রতিমা-বিসর্জন সম্পন্ন করতে হবে। শোভাযাত্রায় ডিজে ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি থিম পুজোর ক্ষেত্রেও বিশেষ সতর্কবার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী জানান, এবারের পুজোয় বিদ্যুৎ ও দমকলের কোনও খরচ লাগবে না। গত কয়েকবছর বাংলায় পুজো উদ্বোধন হয়েছে আগেভাগেই। এবার শুভেন্দু স্পষ্ট জানিয়েছেন, মহালয়ার আগে কোনও পুজো উদ্বোধন হবে না। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি মেনেই থিমপুজোর আয়োজন করতে বলেন মুখ্যমন্ত্রী। মহালয়ায় ইডেন গার্ডেনে মেগা শোর মাধ্যমে পুজোর উদ্বোধন করা হবে। মমতা জমানায় কার্নিভ্যাল দেখেছে বাংলা। তবে এবার আর তা হবে না। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২৪ অক্টোবরের মধ্যে বিসর্জনের প্রক্রিয়া শেষ করতে হবে। বিসর্জনে ব্যবহার করা যাবে না ক্রেন।

#দুর্গাপুজো২০২৬ #শারদোৎসব #পুজোঅনুদান #কলকাতা #পশ্চিমবঙ্গ #DurgaPuja2026 #KolkataNews #AamarKolkata

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top