📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

AIIMS গুয়াহাটিতে ART/IVF কেন্দ্র স্থাপনে সৎসঙ্গের সহায়তা, ৯ কোটি ৮৫ লক্ষ টাকার ডিমান্ড ড্রাফট হস্তান্তর

সুজন চক্রবর্তী,গুয়াহাটি: AIIMS গুয়াহাটিতে ART/IVF কেন্দ্র স্থাপনের উদ্যোগে সৎসঙ্গের পক্ষ থেকে উল্লেখযোগ্য আর্থিক সহায়তা প্রদান করা হল। সোমবার, ৭ সেপ্টেম্বর, শ্রী শ্রী আচার্য্যদেবের নির্দেশে সৎসঙ্গের একটি প্রতিনিধি দল AIIMS গুয়াহাটির পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে ART/IVF কেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে ৯ কোটি ৮৫ লক্ষ টাকার একটি ডিমান্ড ড্রাফট AIIMS গুয়াহাটির পরিচালকের হাতে তুলে দেওয়া হয়। প্রতিনিধি দলের কাছ থেকে ডিমান্ড ড্রাফটটি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেন AIIMS-এর পরিচালক।

এই উপলক্ষে প্রতিনিধি দলের পক্ষ থেকে AIIMS গুয়াহাটির পরিচালককে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রচিত বিভিন্ন আধ্যাত্মিক গ্রন্থ ও উপহার প্রদান করা হয়।

জানা গেছে, AIIMS দেওঘরে ART/IVF কেন্দ্র স্থাপনের জন্য এর আগে সৎসঙ্গের পক্ষ থেকে ৭ কোটি ৯২ লক্ষ ২৮ হাজার ১৯০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। সেই উদ্যোগের ধারাবাহিকতাতেই AIIMS গুয়াহাটিতে ART/IVF কেন্দ্র স্থাপনের জন্য এই নতুন সহায়তা প্রদান করা হয়েছে।

সৎসঙ্গের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রী শ্রী আচার্য্যদেবের নির্দেশনায় স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন এবং মানবকল্যাণের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে। AIIMS-এর মতো প্রতিষ্ঠানে ART/IVF পরিষেবার পরিকাঠামো গড়ে তুলতে এই আর্থিক সহায়তা ভবিষ্যতে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

#AIIMSGuwahati #ARTIVF #IVFCentre #Satsang #AIIMS #GuwahatiNews #AssamNews #HealthNews #HumanWelfare #AamarKolkata #আমারকলকাতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top