📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

আদর্শ পল্লীতে বাড়িতে আগুন, পানিট্যাংকি ফাঁড়ির পিছনে চাঞ্চল্য

উৎপল পোদ্দার, শিলিগুড়ি: পানিট্যাংকি ফাঁড়ির ঠিক পিছনে আদর্শ পল্লি এলাকায় একটি বাড়িতে আগুন লাগার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। সোমবার পরিবারের তিন সদস্য কাজের জন্য বাইরে বেরিয়ে যাওয়ার পরই আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি নার্সিংহোমে কর্তব্যরত কয়েকজন নার্স প্রথমে ওই বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখতে পান। বিষয়টি নজরে আসতেই তাঁরা খবর দেন স্থানীয় পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পানিট্যাংকি ফাঁড়ির পুলিশকর্মীরা।

পরে দমকল বিভাগকে খবর দেওয়া হলে শিলিগুড়ি দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয়দের সহযোগিতায় দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তবে আগুনে বাড়ির ভিতরে থাকা আসবাবপত্র-সহ একাধিক সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে বাড়ির সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে ফিরে আসেন।

তবে ঠিক কী কারণে বাড়িটিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।

শিলিগুড়িi

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top