
হলদিয়া,আমার কলকাতা: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভাবধারায় পরিচালিত শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈখিক মহাসংঘের দ্বারা পরিচালিত আচার্য প্রফুল্লচন্দ্র রায় মেধা অন্বেষণ পরীক্ষা আজ সানন্দে সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। সমগ্র রাজ্য জুড়ে প্রায় ৯০ হাজার ছাত্র ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সংগঠনের মূল লক্ষ্য – ছাত্র ছাত্রীদের সুপ্ত সত্তার জাগরণ, পরীক্ষা ভীতি দূর করা এবং গ্রামীণ ক্ষেত্রের ছাত্র ছাত্রীদের নগরের ছাত্র ছাত্রীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে সামিল করানো, যেগুলো সফল হয়েছে পরিপূর্ণভাবে। সারা রাজ্য তথা পূর্ব মেদিনীপুর জেলার সঙ্গে আজকের হলদিয়া চক্রের পরানচক শিক্ষা নিকেতনেও পরীক্ষাটি শেষ হলো শান্তিপূর্ণভাবে। উক্ত পরীক্ষা উপস্থিত ছিলেন হলদিয়া চক্রের সম্পাদক মাননীয় শম্ভুনাথ পাত্র, সহ সভাপতি অমরেন্দ্র মন্ডল, সেন্টার ইন চার্জ গোপাল অধিকারী, চক্রের কোষাধ্যক্ষ মহিতোষ দাস, চক্র সদস্য মাননীয় শিক্ষক সদস্য দীপক অধিকারী , চক্রের শিক্ষক সুশান্ত দাস অধিকারী , সোমনাথ দে, সুদীপ্ত মাকাল, রামকৃষ্ণ দাস, পুলক দাস অধিকারী, চিন্ময় দন্ডপাট, মৌসুমী মাল, অনিক মন্ডল এবং শঙ্কর দাস প্রমুখ। উক্ত অভীক্ষায় হলদিয়া চক্রের প্রায় ২৫০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।। প্রশ্ন সিলেবাস ভিত্তিক হওয়ায় ছাত্র ছাত্রীরা খুবই খুশি উত্তর দিতে পেরে।। আগামীদিনে এই পরীক্ষা যাতে ছাত্র ছাত্রীদের নিকট চিত্তাকর্ষক হয়ে ওঠে তার জন্য সচেষ্ট হবেন বলে মন্তব্য করেন এই সংগঠনের জেলা সহ সম্পাদক শীর্ষেন্দু দাস এবং জেলা কোষাধ্যক্ষ দীপক জানা মহাশয়।
#আচার্যপ্রফুল্লচন্দ্ররায় #মেধাঅন্বেষণপরীক্ষা #হলদিয়া #পূর্বমেদিনীপুর #শিক্ষাসংবাদ #EducationNews #HaldiaNews
