📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫৫ হাজার টাকার অনুদান দিলেন বদরপুর লায়ন্স ক্লাব

সুজন চক্রবর্তী: আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫৫ হাজার টাকার অনুদান প্রদান করলেন লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটার। শনিবার ( ৫ সেপ্টেম্বর ) কাছাড় জেলার কাটিগড়া বিধানসভার বিজেপির বিধায়ক কমালাক্ষ দে পুরকায়স্থের হিলাড়াস্থিত বাস ভবনে গিয়ে ক্লাবের পক্ষ থেকে অনুদানের চেক তাঁর হাতে তুলে দেন ক্লাবের প্রতিনিধিরা। ক্লাবের সভাপতি ডাঃ স্বপন কুমার দাসের নেতৃত্বে আইপিপি মুকেশ আগর ওয়ালসহ অন্যান্য কর্মকর্তারা বিধায়কের হাতে ৫৫ হাজার টাকার চেক তুলে দেন। এসময় লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের পক্ষ থেকে এনাম উদ্দিন, আশীষ তুশনিয়াল, পবন তুলসিয়ান, গিরি শংকর এবং শমীন্দ্র পাল উপস্থিত ছিলেন। অনুদানের চেক গ্রহণ করে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

AamarKolkata #AssamNews #BadarpurNews #CacharNews #LionsClub #DonationNews #AssamUpdate #BengaliNews #NewsPortal #BreakingNews

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top