
সুজন চক্রবর্তী, আসাম: আসামরাজ্যে পুলিশের গুলিতে ২ গাড়ি চোরের মৃত্যুর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ) ভোরে সোনাপুরের মরকদলায় পুলিশের সঙ্গে ২ অভিযুক্ত গাড়ি চোরের গুলির লড়াইয়ের ঘটনা ঘটে। পুলিশের গুলিতে নিহত হয় সাইদুল আলম লস্কর ও বাবু সিং নামে ২ অভিযুক্ত গাড়ি চোর। বাবু সিংয়ের বাড়ি ইম্ফলে এবং সাইদুল কাছাড়জেলার সোনাবাড়িঘাট এলাকার বাসিন্দা বলে জানান পুলিশ কর্তা। জানা গেছে, গুয়াহাটি পান বাজার থেকে গাড়ি চুরি করে পালিয়ে যাচ্ছিল ২ জন। পুলিশ তাদের পিছু ধাওয়া করে সোনাপুরের মরকদলায় আটক করার চেষ্টা করলে গুলির লড়াই শুরু হয়। ঘটনাস্থল থেকে ২ জনের কাছ থেকে ২টি পিস্তল, মোবাইল ফোন এবং গাড়ি চুরিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। ওই এনকাউন্টারের ঘটনাকে কেন্দ্র করে সোনাপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
#আসাম #সোনাপুর #গুয়াহাটি #পুলিশএনকাউন্টার #গাড়িচুরি #গাড়িচোর #অপরাধ #AssamPolice #Sonapur #Guwahati #PoliceEncounter #CrimeNews #AssamNews #MyKolkata