📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

বুদ্ধ মন্দিরের আদলে সেজে উঠছে কোতুলপুর উত্তরপল্লী, দুর্গাপুজোর থিমে শান্তি ও সম্প্রীতির বার্তা

অভিজিৎ সাঁতরা, কোতুলপুর, বাঁকুড়া: শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে জোরকদমে প্রস্তুতি চলছে বাঁকুড়ার কোতুলপুর উত্তরপল্লী সার্বজনীন দুর্গোৎসব সমিতিতে। এবছর ১২তম বর্ষে পদার্পণ করছে এই পুজো। আর সেই উপলক্ষেই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে বুদ্ধ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। শান্তি, সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়াই এবারের পুজোর মূল ভাবনা।

পুজো কমিটির সম্পাদক প্রশান্ত চক্রবর্তী জানান, বুদ্ধদেব শান্তি ও মানবিকতার প্রতীক। অন্যদিকে, মা দুর্গা অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন। বর্তমান সময়ে হিংসা ও বিদ্বেষ ভুলে মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও শান্তির পরিবেশ গড়ে তোলার বার্তা দিতেই বুদ্ধ মন্দিরের আদলে মণ্ডপ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, এবছর পুজোর আনুমানিক বাজেট প্রায় ১০ লক্ষ টাকা। পঞ্চমীর দিন মণ্ডপ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। তাঁদের দাবি, পঞ্চমী থেকেই প্রতিদিন প্রায় ১০ থেকে ২০ হাজার দর্শনার্থীর সমাগম হয়। অষ্টমী ও নবমীতে দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে বলে আশা করছেন পুজো উদ্যোক্তারা।

দর্শনার্থীদের ভিড় সামাল দিতে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, ভিড় নিয়ন্ত্রণ ও সুষ্ঠুভাবে পুজো পরিচালনার জন্য পুলিশি সহায়তার ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

সব মিলিয়ে, বুদ্ধ মন্দিরের আদলে নির্মিত মণ্ডপের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও মানবিকতার বার্তা তুলে ধরতে প্রস্তুত কোতুলপুর উত্তরপল্লী সার্বজনীন দুর্গোৎসব সমিতি। উৎসবের আনন্দে সামিল হতে সকলকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা। তাঁদের আহ্বান— ‘সবারে করি আহ্বান’।

bankura

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top