
শিলিগুড়ি | আমার কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে শিলিগুড়িতে বিক্ষোভ কর্মসূচি পালন করল দার্জিলিং জেলা কংগ্রেস। মিছিলের পর বিক্ষোভ সভা থেকে মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের অপসারণ ও গ্রেফতারের দাবি জানানো হয়।
কংগ্রেস নেতা-কর্মীদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড ও পোস্টার। SIR প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে তাঁরা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
দলীয় নেতৃত্বের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা প্রয়োজন। সেই দাবিতেই এই প্রতিবাদ কর্মসূচি বলে জানানো হয়েছে।