📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

খালপাড়ায় চুরির ঘটনায় গ্রেফতার যুবক, বাড়ি থেকে উদ্ধার ৬ লক্ষ ১৫ হাজার টাকা

শিলিগুড়ি: খালপাড়ায় চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতের বাড়ি থেকে চুরি যাওয়া ৬ লক্ষ ১৫ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতের নাম রাজ চৌধুরী ওরফে বাণ্টা (২৬)। তিনি শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডের হেমন্ত বসু কলোনির বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, গত ২১ সেপ্টেম্বর গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। খালপাড়া এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে অভিযুক্তের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পান তদন্তকারী আধিকারিকরা।

গ্রেফতারের পর অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সূত্র ধরে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হলে উদ্ধার হয় নগদ ৬ লক্ষ ১৫ হাজার টাকা। প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া টাকা চুরির ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে মনে করছে পুলিশ।

ঘটনায় শিলিগুড়ি থানায় ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ৬০১/২৬ নম্বর মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩০৫(এ) ধারায় মামলা দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এই চুরির ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, উদ্ধার হওয়া টাকা কোথা থেকে এসেছে এবং ঘটনার সঙ্গে অন্য কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার আরও তথ্য জানার চেষ্টা চলছে।

চুরি যাওয়া টাকা উদ্ধারের ঘটনায় তদন্তে অগ্রগতি হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ঘটনার সম্পূর্ণ তদন্ত এখনও চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top