📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

তোলাবাজির প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে বিজেপি কর্মীকে মারধর,হাসপাতালে চিকিৎসাধীন দিবাকর

পশ্চিম মেদিনীপুর I আমার কলকাতা – তোলাবাজির প্রতিবাদ করার জেরে আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী। পশ্চিম মেদিনীপুরের সবং থানার বিষ্ণুপুর অঞ্চলের নাগালকাটায় ঘটেছে এই ঘটনা। অভিযোগ, ওই কর্মীকে বাড়িতে ঢুকে টেনে-হিঁচড়ে বাইরে বের করে মারধর করা হয়, পরে ধারালো অস্ত্র দিয়েও হামলা চালানো হয়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আক্রান্ত ব্যক্তি, তাঁর হাত ও মেরুদণ্ডে গুরুতর চোট লেগেছে বলে জানা গিয়েছে।আক্রান্ত বিজেপি কর্মীর নাম দিবাকর সামন্ত।

পরিবারের অভিযোগ, শনিবার রাতে তিনি স্নান করতে যাওয়ার সময় প্রায় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর বাড়িতে চড়াও হয়। লোহার রড, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে হামলাকারীরা প্রথমে দিবাকরবাবুকে বাড়ি থেকে টেনে বের করে মারধর করে, তারপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। এতে তিনি গুরুতর জখম হন।

প্রথমে তাঁকে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে কলকাতায় স্থানান্তর করা হয়েছে।পরিবারের দাবি, স্থানীয় বাজারে তোলাবাজির প্রতিবাদ করার জেরেই এই আক্রোশের শিকার হতে হয়েছে দিবাকর সামন্তকে। অভিযোগ, তাঁকে বাড়ি থেকে রাস্তায় টেনে নিয়ে গিয়ে মারধর করা হয় এবং প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।ঘটনার পরই পুলিশ তদন্ত শুরু করেছে। কারা এই হামলার পিছনে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

রিপোর্ট: দীপঙ্কর দোলাই | আমার কলকাতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top