📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

ED-এর বড় পদক্ষেপ, ১৩.৪৪ কোটি টাকার সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত

মুম্বই: অর্থ তছরুপের অভিযোগের তদন্তে বড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। মুম্বই জোনাল অফিসের আধিকারিকরা মুম্বই, গোয়া ও মধ্যপ্রদেশে প্রায় ১৩.৪৪ কোটি টাকা মূল্যের ১৩টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করেছেন। এর মধ্যে রয়েছে ফ্ল্যাট, জমি, প্লট, ফিক্সড ডিপোজিট এবং বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা অর্থ।

ED-এর পক্ষ থেকে জানানো হয়েছে, Prevention of Money Laundering Act (PMLA), 2002-এর আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মুম্বই পুলিশের দায়ের করা FIR-এর ভিত্তিতে ED এই তদন্ত শুরু করে।

তদন্তে ED-এর দাবি, United Services Club-এর তৎকালীন Deputy Secretary (Finance) Bernadette Bharat Varma, তাঁর স্বামী Bharatkumar Shankarlal Varma-র সঙ্গে যোগসাজশ করে ক্লাবের নিয়মিত ভেন্ডরদের নামের সঙ্গে মিল থাকা একাধিক ভুয়ো বা ডামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা খোলার ব্যবস্থা করেন।

ED-এর তদন্ত অনুযায়ী, ওই অ্যাকাউন্টগুলির মাধ্যমে United Services Club-এর প্রায় ৭৭ কোটি টাকা সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ওই অর্থ তাঁদের ব্যক্তিগত বা যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় বলে অভিযোগ।

তদন্তকারী সংস্থার আরও দাবি, এই অর্থের একটি অংশ ব্যবহার করে একাধিক স্থাবর সম্পত্তি কেনা হয় এবং বিভিন্ন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটেও বিনিয়োগ করা হয়।

এছাড়াও প্রায় ১১ কোটি টাকা M/s Jyotirgamay Foundation নামের একটি ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছিল বলে ED-এর তদন্তে উঠে এসেছে। পরে ওই অর্থ Chandra Prakash Pandey, তাঁর পরিবারের সদস্য এবং তাঁর নিয়ন্ত্রণাধীন সংস্থাগুলির সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ED-এর দাবি, Chandra Prakash Pandey United Services Club-এর সঙ্গে যুক্ত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন।

এর আগে ২০ মার্চ ২০২৬-এ ED একই মামলায় প্রায় ৩৪.৫১ কোটি টাকা মূল্যের ৩৫টি সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করেছিল।

ED জানিয়েছে, মামলায় তদন্ত এখনও চলছে।

#ED #EnforcementDirectorate #EDNews #MoneyLaundering #PMLA #MumbaiNews #UnitedServicesClub #PropertyAttachment #FinancialCrime #IndiaNews #BreakingNews #আমারকলকাতা #ইডি #অর্থতছরুপ #মুম্বই_খবর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top