📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 Breaking News : কলকাতার সর্বশেষ খবর এখানে দেখানো হবে।

খুঁটিপুজোর মধ্য দিয়ে শুরু বাঁশদ্রোণী কালীবাড়ি অরুণোদয় সার্বজনীন দুর্গাপূজার প্রস্তুতি

ববিতা বিশ্বাস | আমার কলকাতা
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বাঁশদ্রোণী কালীবাড়ি অরুণোদয় সার্বজনীন দুর্গাপূজার শুভ খুঁটিপুজো অনুষ্ঠিত হলো। বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবারের দুর্গাপুজোর প্রস্তুতি।
খুঁটিপুজো উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুজো কমিটির সদস্য, উদ্যোক্তা, শুভানুধ্যায়ী এবং এলাকার বহু বাসিন্দা। উৎসবের আবহে সকলের মধ্যেই ছিল উচ্ছ্বাস ও আনন্দের পরিবেশ। মা দুর্গার আশীর্বাদ কামনা করে এবারের পুজো সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার অঙ্গীকার করেন উদ্যোক্তারা।
পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় মণ্ডপসজ্জা, আলোকসজ্জা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা ও সুবিধার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
খুঁটিপুজোর মধ্য দিয়েই শুরু হলো বাঁশদ্রোণী কালীবাড়ি অরুণোদয় সার্বজনীন দুর্গাপূজার কাউন্টডাউন। এখন থেকেই পুজোর বিভিন্ন প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন ক্লাবের সদস্যরা। এলাকার বাসিন্দারাও উৎসবের অপেক্ষায় দিন গুনতে শুরু করেছেন।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top