📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

রামনবমী হিংসা মামলায় চার্জশিট NIA-এর, অভিযুক্ত ৪৩

আমার কলকাতা, হুগলি: ২০২৩ সালের রামনবমী মিছিলকে কেন্দ্র করে হুগলির রিষড়ায় ঘটে যাওয়া হিংসার ঘটনায় চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। ঘটনায় মোট ৪৩ জনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।

NIA-এর দেওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে ২০ জনকে ইতিমধ্যেই রাজ্য পুলিশ গ্রেফতার করেছিল। আরও দু’জনকে গ্রেফতার করে NIA। মামলার তদন্তে রিষড়ার ঘটনার নেপথ্যে শাকির আলির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

শাকির আলি হুগলির রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তিনি আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামী। চলতি বছরের জুনে রামনবমী হিংসা মামলায় তাঁকে গ্রেফতার করেছিল NIA। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রিষড়ায় উত্তেজনা ছড়ায়। ওই ঘটনায় বোমা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো অভিযোগ সামনে এসেছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

NIA-এর চার্জশিট পেশের পর ২০২৩ সালের ওই হিংসার ঘটনায় তদন্ত নতুন পর্যায়ে পৌঁছেছে। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে উঠে আসা তথ্য ও অভিযোগের ভিত্তিতেই পরবর্তী আইনি প্রক্রিয়া এগোবে।

#আমারকলকাতা #রামনবমী #রামনবমীহিংসা #NIA #NIAChargesheet #হুগলি #রিষড়া #পশ্চিমবঙ্গ #WestBengalNews #Hooghly #Rishra #BreakingNews #BengalNews #NewsUpdate #আমারকলকাতানিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top