
নিজস্ব সংবাদদাতা, কোতুলপুর:* সাড়ম্বরে শ্রীকৃষ্ণের জন্মদিবস পালনের পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবস পালিত হলো বাঁকুড়ার কোতুলপুরে। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে কোতুলপুর চৌরাস্তা সংলগ্ন এলাকায় দিনভর নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে শ্রীকৃষ্ণের পূজা-পাঠ ও হোম-যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদ বিতরণের পর গীতা পাঠের আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেলে ছোটদের জন্য বিশেষ শ্রীকৃষ্ণ সাজো প্রতিযোগিতার আয়োজন রয়েছে। সন্ধ্যায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ প্রসঙ্গে বজরং জেলার গৌরক্ষা প্রমুখ সমরেন্দ্র গড়াই জানান, আজকের এই বিশেষ দিনে জেলা নেতৃত্ব আজকের দিনের তাৎপর্য ও বিশেষত্ব নিয়ে আলোচনা করবেন। এমন সুন্দর ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনে কোতুলপুরের সাধারণ মানুষ, বিশেষ করে সনাতনী ভক্তরা বেজায় খুশি।
#কোতুলপুর #জন্মাষ্টমী #শ্রীকৃষ্ণ #বিশ্বহিন্দুপরিষদ #VHP #বাঁকুড়া #জন্মাষ্টমীউৎসব #গীতাপাঠ #সনাতনী #AamarKolkata
