
পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বসিরহাটে দেশপ্রেম, সাংস্কৃতিক চেতনা এবং বাংলার ঐতিহ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল সংস্কার ভারতী, দক্ষিণবঙ্গ প্রান্তের বসিরহাট চর্চা কেন্দ্র। শনিবার মির্জানগরে চর্চা কেন্দ্রের প্রধান অসিত সরকারের বাসভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব, স্থানীয় বিশিষ্টজন এবং সংগঠনের সদস্য-সদস্যারা।
দীপমন্ত্র পাঠের মাধ্যমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত অতিথিরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সায়নী।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘সংকট সময়ের দিশারি – ভারতকেশরী’ শীর্ষক গীতিআলেখ্য। অহনা, দিশা, সুদেষ্ণা, অসিত ও ভাস্করের পরিবেশনায় এবং তবলায় রিয়ান ও তীর্থংকরের সঙ্গতে গীতিআলেখ্যটি দর্শকদের প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নির্দেশক ও অভিনেতা রঞ্জিত অধিকারী-সহ এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব। সূচনাতেই পশ্চিমবঙ্গ দিবসের ঐতিহাসিক গুরুত্ব এবং বাংলার সমাজজীবনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান নিয়ে বক্তব্য রাখেন ভাস্কর পাল।
দেশপ্রেম, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং আগামী প্রজন্মের মধ্যে ভারতীয় সংস্কৃতির চেতনা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।
I m a Mime artiste. I am a member of Samskarbharsti.
জয়তু সংস্কার ভারতী