📅   |   🕒   |   📍 কলকাতা   |   🔴 Breaking News
🔴 বাংলা থেকে বিশ্ব — খবরের শীর্ষে ‘আমার কলকাতা’।

নন্দীগ্রামের পথেই রেজিনগর! উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন হুমায়ুন, মাঠে থাকছে ছেলে

মুর্শিদাবাদ I আমার কলকাতা : রেজিনগর উপনির্বাচনের প্রচার থেকে সরে দাঁড়ালেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর এবং দলের প্রার্থী তথা তাঁর ছেলে গোলাম নবী আজাদ রবিন।রবিবার দুপুরে হুমায়ুন জানান, মিথ্যে মামলায় দলীয় কর্মীদের লাগাতার গ্রেপ্তারের প্রতিবাদেই এই সিদ্ধান্ত।হুমায়ুন বলেন, “আমরা প্রচারে গেলেই পুলিশ বেছে বেছে কর্মীদের তুলছে। গতকাল রাতেই রেজিনগর ও শক্তিপুর থানা আমাদের চার পদাধিকারীকে গ্রেপ্তার করেছে।

কর্মীদের স্বার্থেই মাঠের প্রচার থেকে সরছি।”তিনি জানান, প্রথমে একাই সরার সিদ্ধান্ত নিলেও পরে ছেলেকেও প্রচার থেকে সরিয়ে নিয়েছেন। “এখন থেকে সোশ্যাল মিডিয়াতেই প্রচার চলবে। টেবিল চিহ্ন বাড়ি বাড়ি পৌঁছে দেব। মানুষ যা রায় দেবে মেনে নেব। এমসিসি লাগু থাকলেও পুলিশ নিরপেক্ষ নয়, গণতন্ত্র হত্যা করা হচ্ছে।” দলীয় প্রার্থী গোলাম নবী আজাদ বলেন, “হুমায়ুন কবীর আমার বাবা, দলের চেয়ারম্যান। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, তা আমার জন্যও প্রযোজ্য।”অন্যদিকে বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজন বলেন, “উনি কীভাবে প্রচার করবেন সেটা ওঁর ব্যাপার, আমাদের কিছু বলার নেই।”

রিপোর্ট: রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top